রবিবার রাজ্যের ৭টি পুরসভায় ছিল নির্বাচন। এদিন ভোগগ্রহণ হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বীরভূমের নলহাটি, নদিয়ার কুপার্স ক্যাম্প, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর, জলপাইগুড়ির ধূপগুড়ি এবং পশ্চিম মেদিনীপুরের হলদিয়া ও পাঁশকুড়া পুরসভায়। বর্তমানে ৭টির মধ্যে ৬টিতেই ক্ষমতায় তৃণমূল।
এদিন সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন জায়গায় উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। কোথাও বোমাবাজি, তো কোথাও অগ্নিসংযোগ, কোথাও পাথরবৃষ্টি, তো কোথাও পুলিশ বা প্রার্থী-সমর্থককে মারের অভিযোগ সামনে এসেছে। কোথাও আবার ইভিএম নিয়েই পালিয়ে যাওয়ার মত খবরও চমকে দিয়েছে সকলকে। যা পরিস্থিতি দেখা গেল তাতে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে প্রমাদ গুনছেন সাধারণ মানুষ।
এদিকে সর্বত্র যখন পুরভোট ঘিরে অশান্তি চরমে উঠেছে, তখন জলপাইগুড়ি বানভাসি চেহারা নিয়েছে। তারমধ্যেই ভোটগ্রহণ হলেও ধূপগুড়ির ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে জলের কারণে ভোটগ্রহণ সম্ভব হয়নি। এই ২ ওয়ার্ডে ভোট হবে আগামী ১৬ অগাস্ট।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…