State

স্বামীর বুকে বসে স্ত্রীয়ের রক্তপান, রক্তাল্পতায় মৃত স্বামী

দেহে রক্ত নেই। এখনই রক্ত দিতে হবে। বীরভূমের সদাইপুরের বাসিন্দা অভিজিৎ বাগদিকে পরীক্ষার পর এমনই জানিয়েছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা। কয়েক বোতল রক্তও দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রায় রক্তশূন্য অবস্থায় মৃত্যু হয় অভিজিতের। কিন্তু কীভাবে এমন রক্তশূন্য হয়ে গেল অভিজিতের মত যুবকের দেহ? উত্তরটা শুনলে আঁতকে উঠতে পারেন অনেকে।

আর কেউ নয়, অভিজিত বাগদির স্ত্রীই শুষে নিয়েছে স্বামীর রক্ত। হাড়হিম করা ভূতের গল্প মনে হলেও পাড়াপড়শি থেকে অভিজিতের মা সকলেই মেনে নিচ্ছেন অভিজিতের স্ত্রী সাবিত্রী বাগদি তন্ত্রসাধনা করে। অভিজিতের মায়ের দাবি, অমাবস্যার দিন উঠোনে ত্রিশূল পুঁতে স্বামীকে মাঝখানে শুইয়ে অন্ধকার রাতে তাঁর বুকে চড়ে বসে সাবিত্রী। তারপর স্বামীর ঠোঁট নিজের দাঁত দিয়ে খুবলে রক্ত শুষে নিতে থাকে।

তন্ত্রসাধনায় সিদ্ধিলাভের আশায় স্বামীর শরীর থেকে এভাবেই নাকি রক্ত শুষে পান করত সাবিত্রী বাগদি। পাড়াপড়শিও তার ধারে ঘেঁষত না। তবে অভিজিতের মৃত্যুর পর পাড়ার সকলেই ক্ষুব্ধ। অভিযুক্ত সাবিত্রী বাগদিকে আটক করেছে পুলিশ। পুলিশের কাছে তার দাবি পরিবারের ভালর জন্যই এসব করেছে সে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026