পুতুল, প্রতীকী ছবি
দিদি কেন এমন করে ঝুলে আছে? ব্যাপারটা ভাল লাগেনি ছোট বোনের। ছুটে গিয়ে বাড়ির বড়দের ডেকে আনে সে। বাড়ির অন্য সদস্যরা এসে দেখেন খাটের ছতরিতে লাগানো একটি শাড়ির অন্য প্রান্ত গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলছে সাড়ে ৮ বছরের মেয়েটি। ডায়মন্ডহারবারের লেনিন নগরের বাড়িটিতে তখন সকলেই হতভম্ব। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের দাবি, দুই বোন খাটের ওপর খেলা করছিল। তখনই হয়তো মায়ের শাড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় কোনওরকমে ফাঁস লেগে যায় তার। মৃত্যু হয় তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…