হুগলির বলাগড়ে এক গৃহস্থের বাড়িতে ঢুকে একজনকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। আক্রান্ত হন মৃতের স্ত্রী। তাঁর আঙুল কাটা গেছে। তবে বাড়িতে কোনও লুঠপাট হয়নি। তবে কী উদ্দেশ্যে দুষ্কৃতীরা এসেছিল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
পুলিশ সূত্রের খবর, গত শনিবার মধ্যরাতে স্থানীয় বন্দ্যোপাধ্যায় পরিবারের বাড়িতে গ্রিল কেটে ঢোকে ২ দুষ্কৃতী। প্রথমেই তারা চেপে ধরে বাড়ির বড়কর্তা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপবাবুর চিৎকারে ছুটে আসেন তাঁর ভাই সুজিত বন্দ্যোপাধ্যায়। তিনি দুষ্কৃতীদের আটকাতে গেলে তাঁর ওপর চড়াও হয় ২ দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। সুজিতবাবুকে বাঁচাতে তাঁর স্ত্রী ছুটে এলে তাঁর হাতের আঙুলে ধারালো অস্ত্রের কোপ বসায় দুষ্কৃতীরা। একটি আঙুল কেটে ছিটকে পড়ে যায়। এরপর দুষ্কৃতীরা চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজিত বন্দ্যোপাধ্যায়ের। দাদা সুদীপ বন্দ্যোপাধ্যায় বাঁ হাতে চোট পেয়েছেন।
এলাকায় বেশ বর্ধিষ্ণু পরিবার হিসাবে পরিচিত এই বন্দ্যোপাধ্যায় পরিবার। তাঁদের আশপাশে প্রচুর জমি, সম্পত্তি রয়েছে। যেহেতু কোনও লুঠপাটের চেষ্টা দুষ্কৃতীরা করেনি তাই পুলিশের অনুমান এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে। সম্পত্তিজনিত কারণেই খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…