State

নাজেহাল দক্ষিণবঙ্গ, বানভাসি কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণ

গুজরাট থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার জেরে শনিবার ভোর থেকেই কাকভেজা ভিজছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। একটানা বৃষ্টিতে রাস্তায় বেরিয়ে বিপাকে শহরবাসী। যদিও বৃষ্টির তেজ খুব প্রবল না হওয়ায় শহরে কোথাও জল জমে যায়নি। তবে যানজট আর কম বাসের জেরে সমস্যা বাড়ে। বেলা গড়ালে বৃষ্টি সামান্য কমলেও ঝিরঝিরে বৃষ্টি চলতেই থেকেছে।

এদিকে কলকাতা বলেই নয়, বৃষ্টিতে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গই। সবচেয়ে শোচনীয় অবস্থা বীরভূমের। কোপাই নদীর জল বেড়ে জেলার অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায় মন্দিরে হাঁটুজল জমে গেছে। বানভাসি বীরভূমের অন্যান্য অংশও। ঝাড়খণ্ডের তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ায় বীরভূমের লাভপুর সহ অনেক জায়গায় আচমকাই প্লাবিত হয়েছে। অনেক রাস্তা ভেঙে গিয়েছে। ফলে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃষ্টিতে নাজেহাল হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিও। বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026