State

পাহাড়ে আগুন লাগানো চলছে, চলছে মিছিলও

গোর্খাল্যাণ্ডের দাবিতে পাহাড়ে অচলাবস্থা অব্যাহত। এদিনও মিরিকে বিদ্যুৎ দফতরের একটি পরিত্যক্ত দফতরে আগুন লাগানো হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বিজনবাড়ির একটি পুলিশ আউটপোস্টেও। ঘটনায় মোর্চা সমর্থকদের দিকে আঙুল উঠলেও, এই অভিযোগ বরাবরের মতই অস্বীকার করেছে মোর্চা নেতৃত্ব।

এদিকে এদিনও দার্জিলিংয়ে মিছিল করে যুব মোর্চা। মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে যায় তারা। তাদের দাবি, জেলাশাসকের দফতরে এখনও রাজ্য সরকারি কাজকর্ম চলছে। মোর্চা সাফ জানিয়েছিল পাহাড়ে রাজ্য সরকারি কোনও দফতরে কোনও কাজ তারা হতে দেবেনা। তা সত্ত্বেও কেন জেলাশাসকের দফতরে এভাবে কাজ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হন মোর্চা সমর্থকেরা। পরে ফিরে যান তাঁরা। এদিকে দার্জিলিং, কার্শিয়ং ও সোনাদায় এদিন টহল দেয় সিআরপিএফ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026