State

নানুরে গুলিবিদ্ধ ১, রাজনগরে মৃত ১, ফের রক্তে ভিজল বীরভূম

বীরভূমের রাজনগরে সোমবার ছিল আদিবাসী সমবায় সমিতির নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে যে রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা গেল তা কার্যতই ভয়ংকর। এদিন সকাল থেকেই নির্বাচন ঘিরে রাজনগর ছিল উত্তপ্ত। তৃণমূল ও বিরোধীদের জোট একে অপরের বিরুদ্ধে রুখে দাঁড়ালে অবস্থার অবনতি হয়। দু’পক্ষে প্রবল সংঘর্ষ শুরু হয়। গুলি থেকে তির সবই চলে। গুলি একজনের পেটে ঢুকে যায়। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। তৃণমূলের তরফে মৃত ব্যক্তি তাদের কর্মী বলে দাবি করা হয়েছে। একজন তিরবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। পরে পুলিশের বিশাল বাহিনী এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। এদিকে রাজনগরের পাশাপাশি এদিন ফের নানুরে গুলি চলল। মাছ বিক্রি সেরে বেলা ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন তোতন ঘোষ নামে এক ব্যক্তি। অভিযোগ তৃণমূল কর্মী হিসাবে পরিচিত তোতনকে রাস্তায় গুলি করে পালায় ২ বাইক আরোহী। আহত রক্তাক্ত অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026