State

দার্জিলিংয়ের বিধায়কপুত্র গ্রেফতার, মোর্চা ও তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর

দার্জিলিংয়ের বিধায়ক অমর রাইয়ের ছেলে বিক্রম রাইকে গ্রেফতার করল পুলিশ। বিক্রম মোর্চার মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। জিটিএ কার্যালয় ভানুভবনের সামনে হিংসা ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়ে। পরে শনিবার বেলায় ব্যক্তিগত বণ্ডে জামিন পান তিনি। এদিকে মোর্চা নেতা বিনয় তামাংয়ের বাড়িতেও মধ্যরাতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিনয় তামাংয়ের দাবি, পুলিশ ও তৃণমূল কর্মীরা যৌথভাবে তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। বরং পুলিশের পাল্টা দাবি এই হামলার পিছনে গোর্খা লিগের হাত রয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলও। শুধু মোর্চা নেতাই নয়, লেবংয়ে এক তৃণমূল নেতার বড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাঁর বাড়িতে রাতে পেট্রোল বোমাও মারা হয়। দেওরাজ গুরুং নামে ওই তৃণমূল নেতার দাবি, এই হামলা চালিয়েছেন মোর্চা সমর্থকেরা। এদিকে পাহাড়ে মোর্চার ডাকা অনির্দিষ্টকালের বন্‌ধে হিংসার ঘটনা অব্যাহত। বিজনবাড়িতে একটি পিডব্লিউডি-র বাংলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একাধিক জায়গায় লুকিয়ে-চুরিয়ে আক্রমণ চালাচ্ছেন মোর্চা সমর্থকেরা।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026