State

সমবায় ভোটের মনোনয়ন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, টাঙ্গি, বোমা, বল্লম

সামান্য সমবায় নির্বাচনের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে প্রকাশ্যে বোমা, টাঙ্গি, বল্লম, ছুরি, তীর-ধনুক, লাঠি, কি না বার হল! মুহুর্মুহু বোমা পড়ল। একে অপরের দিকে ধারালো অস্ত্র নিয়ে তেড়ে গেল। কেউ পিছু হঠল। আবার পাল্টা চাপে পিছু হঠল অন্যপক্ষ। বুধবার দিনভর এই চলল বীরভূমের সাঁইথিয়ার ওমরপুরে। এখানে একটি সমবায় ভোটের মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল বুধবার। কিন্তু সকাল থেকেই টাঙ্গি, বল্লম, তীর-ধনুক হাতে একদিকে প্রতিরোধ গড়লেন বিজেপি কর্মী-সমর্থকেরা। অন্যদিকে প্রতিরোধ গড়লেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। সবুজ ধান জমি দিয়ে একে অপরের দিয়ে তেড়ে এলেন রে রে করে। এই অবস্থায় শেষমেশ মনোনয়নই দাখিল করতে পারল না কোনও পক্ষ। এখন প্রশ্ন হল সমবায় ভোটকে উপলক্ষ করে যেভাবে বিজেপি-তৃণমূল সমরসজ্জার প্রদর্শনী দেখাচ্ছে তাতে এই আস্ফালন পঞ্চায়েত ভোটে আস্তে আস্তে কোন পর্যায়ে গিয়ে ঠেকবে? এ কী পঞ্চায়েত ভোটের আগাম মহড়া? তাহলে আগামী বছর পঞ্চায়েত ভোট ও তার পরের বছর লোকসভা ভোটে কী ছবি দেখবে বীরভূম সহ গোটা বাংলা? ভাবলেও আতঙ্কে শিউরে উঠছেন অনেকে।

 

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026