State

উত্তাল পাহাড়ে মহা ফাঁপরে পর্যটককুল

দার্জিলিংয়ে এখন পর্যটকদের মরসুম। গরমকালে ভিড়ে ঠাসা থাকে রাজ্যের এই শৈলশহর। আর সেই ভিড় হাসি ফোটায় এখানকার বাসিন্দাদের মুখে। কারণ এই শৈলশহরের অর্থনীতির ভিতটাই দাঁড়িয়ে আছে পর্যটনের ওপর। এবার গরম আর স্কুল ছুটির জেরে ভিড়ও হয়েছিল বেশ। দার্জিলিং থিকথিক করছিল পর্যটকে। সেই পর্যটকরাই এদিনের তাণ্ডবের পর পালাতে পারলে বাঁচেন। পরিবার নিয়ে এখন তাঁদের একটাই চিন্তা কতক্ষণে নেমে আসবেন এই অভিশপ্ত জায়গা ছেড়ে। প্রশাসনের সাহায্যও পাবেন। এদিন ম্যালের আশপাশে যখন আন্দোলন শুরু হয়। আগুন জ্বলছে, ইট-বোতল বৃষ্টি হচ্ছে, কাঁদানে গ্যাসের শেল ফাটছে, তখন বাচ্চাকাচ্চা পরিবার নিয়ে অনেকেই রাস্তায় ছিলেন। তাঁরা অনেকে হোটেলে তড়িঘড়ি ফিরতে চাইলেও ফিরতে পারেননি। বিদেশ বিভূঁইয়ে চরম যানজটের কবলে পড়ে অনেকের ঠান্ডা শহরেও কপালে ঘাম জমে গেছে আতঙ্কে। যাঁরা হোটেলে ছিলেন তাঁরা হোটেল থেকে বার হওয়ার সাহসটুকুও হারিয়ে ফেলেছেন। আপাতত ইষ্টনাম জপ করছেন কি করে বাড়ি ফিরবেন সেকথা ভেবে।

তাহলে কি দাঁড়াল? মোর্চার আন্দোলন আসলে কার পেটে লাথি মারল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ যাঁরা ভিড় জমিয়েছিলেন পাহাড়ে ছুটি কাটাতে তাঁরা পড়িমরি করে আপাতত পাহাড় ছেড়ে নেমে আসবেন। আর যাঁদের বুকিং ছিল তাঁরা আর ওমুখো হবেন না! তাহলে ভরা মরসুমে মাছি তাড়িয়ে পাহাড়ের অর্থনীতির কী ভালটা হল? পাহাড়ের মানুষের সত্যিই কী ভাল করল এই আন্দোলন? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026