State

৩ মাস আগে বিয়ে, শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত দেহ

মাত্র ৩ মাস আগেই একরাশ স্বপ্ন নিয়ে এক নতুন জীবনে প্রবেশ করেছিলেন এক তরুণী। বিয়ের পর স্বামী শ্বশুরবাড়ি নিয়ে সংসার করতে চেয়েছিলেন। কিন্তু মাত্র ৩ মাসের মধ্যে এই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আত্মহত্যার পথ বেছে নিয়ে নিজেকে শেষ করে দিলেন নদিয়ার তাহেরপুরের এই নববধূ। মৃতার বাড়ির লোকজনের অভিযোগ পণের দাবিতে বিয়ের পর থেকেই তাঁদের মেয়ের ওপর অত্যাচার শুরু করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। ৩ মাস আগে বিএসএফে কর্মরত জিৎ দাসের সঙ্গে বিয়ে হয় স্থানীয় প্রতিভা মজুমদারের। বিয়ের পর কর্মসূত্রে শিলিগুড়িতে চলে যান স্বামী। আর তাহেরপুরে শ্বশুরবাড়িতে নতুন বউয়ের ওপর অত্যাচার শুরু করে শ্বশুর, শাশুড়ি ও ননদ। পুলিশের কাছে এমনই অভিযোগ করেছে মৃতা প্রতিভার পরিবার। অভিযুক্ত ৩ জনই পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026