State

চুরিতে বাধা দিতে গিয়ে বৃদ্ধা খুন? গ্রেফতার প্রতিবেশি দম্পতি

রাত তখন প্রায় ১২টা। কাজকর্ম সেরে বাড়ি ফেরেন মিঠুন চক্রবর্তী। ঘরে ঢুকেই আঁতকে ওঠেন তিনি। রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন তাঁর মা রীনা চক্রবর্তী। আলমারি হাট করে খোলা। খোয়া গিয়েছে নগদ টাকা, ৩টি মোবাইল ও সোনার গয়না। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ৭২ বছর বয়সী রীনাদেবী বাড়িতে একাই ছিলেন। পরিবারের দাবি, সেই সময়েই সম্ভবত ছাদের দরজা দিয়ে বাড়িতে ঢোকে চোর। কিন্তু তাকে সম্ভবত চিনতে পেরে যান বৃদ্ধা। ফলে তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে বামাল সমেত চম্পট দেয় চোর। এদিকে এই ঘটনায় পরিবারের অভি‌যোগক্রমেই প্রতিবেশি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহ হওয়ায় তার স্ত্রীয়ের কাছে থাকা ব্যাগ পরীক্ষা করে পাড়ার লোকেরাই খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করেন। এরপর ওই মহিলাকে কিঞ্চিত মারধরের পর পাড়ার লোকজনই পুলিশের হাতে তুলে দেন।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026