State

খড়দহে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি, মহিলাকে গুলি

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ডাকাতির বিভীষিকা কাটতে না কাটতেই ফের দুঃসাহসিক ডাকাতি। এবার অকুস্থল উত্তর ২৪ পরগনার খড়দহের অরুণাচল মোড়। এখানে একটি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় শনিবার সকাল ১০টার সময় হানা দেয় ৩ জনের একটি ডাকাতদল। সবে তখন সংস্থার অফিস খোলা হয়েছে। বাইরে দাঁড়িয়ে এক প্রৌঢ় নিরাপত্তারক্ষী। অফিসের ভিতরে ৩ জন কর্মী। এই সময় গ্রাহক সেজে ২ জন ডাকাত ভিতরে ঢুকে পড়ে। একজন বাইরে পাহারায় দাঁড়িয়ে থাকে। ডাকাতির আঁচ পেয়ে সুরক্ষাকর্মী তাদের আটকাতে গেলেও তাতে কাজের কাজ কিছু হয়নি। এরপর ভিতরে কর্মীদের ভয় দেখিয়ে সংস্থার ২টির মধ্যে ১টি লকার ভেঙে সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে ডাকাতরা। এরমধ্যে এক মহিলা গ্রাহক সংস্থায় প্রবেশ করতে গেলে তাঁর পথ আটকায় বাইরে পাহারায় থাকা তৃতীয় ডাকাত। কিন্তু মহিলা জোর করে ভিতরে ঢুকে দেখেন ডাকাতি হচ্ছে। চিৎকার করতে করতে বাইরে আসতে গেলে ওই মহিলাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাতরা। এরপর সময় নষ্ট না করে এলাকা ছেড়ে চম্পট দেয় তারা। আহত মহিলাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

 

News Desk

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…

April 13, 2026

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

কর্কট রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

সিংহ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026