State

স্ত্রীকে পেটানোয় স্বামীকে পিটিয়ে খুন করে পলাতক প্রতিবেশি ২ ভাই

রাতে সব মিটে গিয়েছিল। মিটমাট করে যে যার ঘরে ঘুমোতেও চলে গিয়েছিলেন। কিন্তু তা যে আদপে মেটেনি তা শনিবার সকালেই প্রমাণ হয়ে গেল। এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ২ ভাই অসিত ও নিশীথ দলুইয়ের বিরুদ্ধে। ঘটনার আগুন অনেকদিন ধরেই ধিকিধিকি জ্বলছিল। স্থানীয়দের দাবি, বলরামপুর গ্রামের বাসিন্দা মনোজিৎ ঘাটি অনেকদিন ধরেই মদ্যপান করে এসে স্ত্রীয়ের সঙ্গে অশান্তি করতেন। মারধরও করতেন। তার প্রতিবাদও অনেক সময়ে অনেকে করেছেন।

এদিকে এই গ্রামেরই বাসিন্দা ২ ভাই অসিত ও নিশীথ দলুইয়ের সঙ্গে মনোজিতের নানা বিষয়ে অশান্তি লেগে থাকত। গত শুক্রবার রাতে মদ্যপান করে বাড়ি ফিরে মনোজিত স্ত্রীকে মারধর করতে শুরু করেন। মনোজিতের স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন দুই ভাই। কিছুক্ষণ পর সকলের হস্তক্ষেপে সব মিটমাট হয়ে যায়। কিন্তু শনিবার সকালে ফের দুই ভাইয়ের সঙ্গে মনোজিতের অশান্তি শুরু হয়। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা হিসাবে পরিচিত ২ ভাই বাঁশ নিয়ে মনোজিতের ওপর চড়াও হন। তাঁকে প্রবল মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মনোজিত। তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই মৃতের স্ত্রী আমতা থানায় দুই ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই দুই ভাই পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে।

News Desk

বৈশাখী স্নানে দেশের পবিত্র শহরে ভক্তের ঢল, তিল ধারণের জায়গা নেই

বৈশাখী স্নানকে সামনে রেখে দেশের অন্যতম পবিত্র শহরে উপচে পড়ছে ভক্তের ভিড়। দেশের নানা প্রান্ত…

April 13, 2026

বর্ষা এবার কেমন হবে, কম বেশি না স্বাভাবিক, জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দফতর

বর্ষা এবার কেমন হবে তা নিয়ে একটি বেসরকারি সংস্থা পূর্বাভাস দিলেও দেশবাসী তাকিয়েছিলেন ভারতীয় আবহাওয়া…

April 13, 2026

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…

April 13, 2026

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026