State

বহরমপুর পুরসভায় তুলকালাম

বহরমপুর পুরসভা তৃণমূলের দখলে। বৃহস্পতিবার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পুরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন কংগ্রেস কাউন্সিলররা। এরপর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি তুলে দিতে যান তাঁরা। অভিযোগ এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও পুরসভায় ঢুকতেই তাঁদের সঙ্গে তৃণমূল কাউন্সিলর ও কর্মীদের বচসা শুরু হয়। পরে তা গড়ায় হাতাহাতি পর্যন্ত। দু’পক্ষে তুমুল সংঘর্ষ শুরু হয়। একাধিক কাউন্সিলরের জামা ছিঁড়ে যায়। ধুন্ধুমার সামলাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এরপর তাঁদের ওপর হামলার অভিযোগ করে বহরমপুরে মিছিল বার করে তৃণমূল। অভিযোগ মিছিল কংগ্রেস কার্যালয়ের কাছ দিয়ে যাওয়ার সময় কার্যালয় লক্ষ করে ইটও ছোঁড়া হয়। গোটা ঘটনায় বহরমপুরে কংগ্রেস-তৃণমূলে চাপা উত্তেজনা রয়েছে।

News Desk

মকর রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মীন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 13, 2026

ভারতের বুক চিরে বয়ে চলেছে এক নিঃশব্দ নদী, লোকমুখে ঘোরে নদীর সঙ্গে মহাভারতের যোগ

এ নদী শব্দ করেনা। নিঃশব্দে বয়ে চলে আপন মনে। এমন শব্দহীন নদী বয়ে চলেছে এ…

April 13, 2026

প্রত্যন্ত গ্রামে নিয়মিত এফএম রেডিও সম্প্রচার, নয়া ইতিহাস লিখল ভারতীয় সেনা

আরেক মাইলফলক সাফল্য পেল ভারতীয় সেনা। সীমান্তবর্তী পাহাড়ি প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের জন্য এবার রেডিও…

April 13, 2026

এই প্রথম আমেরিকায় স্বামী বিবেকানন্দের মূর্তি গর্বিত করল বাঙালিকে

এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…

April 12, 2026