State

প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর দেহ

বিয়ের পরও পাড়ার বিবাহিত যুবক বিপ্লব সেনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন শম্পা মণ্ডল নামে এক গৃহবধূ। এই সম্পর্কের কথা অনেকেই জানতেন। শ্বশুর বাড়িতেও এ নিয়ে কম অশান্তি হয়নি। অশান্তির জেরে শ্বশুরবাড়ি ছেড়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন ওই গৃহবধূ। তবু বিপ্লবের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা ভাবেননি। কিন্তু হালে তাঁর মত বদলায়। শ্বশুরবাড়িতে স্বামীর কাছে ফিরতে আগ্রহ দেখান শম্পাদেবী। আর তা নিয়েই টানাপোড়েন তৈরি হয় বিপ্লবের সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্কে। অভিযোগ তার জেরেই বিপ্লব সেনের বাড়ি থেকে এদিন শম্পাদেবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিপ্লবই তাঁকে খুন করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ। ক্যানিংয়ের ঘোষপাড়ায় এ নিয়ে সকাল থেকেই আলোচনা তুঙ্গে। অভিযুক্ত বিপ্লব সেনকে খুঁজছে পুলিশ।

 

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026