State

রণক্ষেত্র রায়গঞ্জ হাসপাতাল, মাথা ফাটল ১ জনের, আহত ৪

রায়গঞ্জ হাসপাতালে রোগীর পরিবার ও সুরক্ষাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হলেন ৪ জন। ১ জনের মাথা ফেটে গেছে। আহতরা সকলেই রোগী পরিবারের সদস্য। সূত্রের খবর, গত বুধবার করণদিঘির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সন্তানের জন্ম দেন এক মহিলা। কিন্তু তারপর থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকেরা তাঁকে দ্রুত রায়গঞ্জ হাসপাতালে ভর্তির সুপারিশ করেন। সেইমত গত বৃহস্পতিবার তাঁকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয়। এদিন সকালে সদ্যোজাত সন্তানকে তাঁর কাছে নিয়ে যাওয়ার জন্য তাঁর পরিবারের ৪ জন বেডের কাছে যেতে চান। পথ আটকান সুরক্ষাকর্মীরা। ভিজিটিং আওয়ার্স হলেও এতজন একসঙ্গে রোগীর কাছে যেতে পারবেন না বলে জানিয়ে দেন সুরক্ষাকর্মী। এই নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ এরপর ওই সুরক্ষা কর্মীকে ধাক্কা মারেন রোগীর এক আত্মীয়। দ্রুত ওই সুরক্ষাকর্মী হাসপাতালের অন্য সুরক্ষাকর্মীদের ডাক দেন। সকলে মুহুর্তে চলে এসে চড়াও হন রোগীর পরিবারের লোকজনের ওপর। শুরু হয় হাতাহাতি। রোগীর পরিবারের লোকজনকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সুরক্ষাকর্মীদের লাঠির ঘায়ে গুরুতর জখম হন রোগী পরিবারের ৪ জন। ১ জনের মাথা ফেটে যায়।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026