State

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র বিষ্ণুপুর

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বাখরাহাট রোড। সোমবার বিকেলে স্থানীয় একটি স্কুল থেকে বাইরে বার হচ্ছিল কয়েকজন স্কুল পড়ুয়া ও অভিভাবক। অভিযোগ এই সময়ে বাখরাহাট থেকে আসা একটি স্করপিও গাড়ি উদ্দাম গতিতে এসে ধাক্কা মারে তাদের। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এই এলাকায় বারবার এমন ঘটনা ঘটার পরও কোনও সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান ক্ষিপ্ত জনতা। শুরু হয় গাড়ি ভাঙচুর। গাড়ি উল্টে দিয়ে ভাঙচুর, যন্ত্রাংশ খুলে নিয়ে রাস্তায় ফেলে দেওয়া চলে। প্রায় আধঘণ্টা পর পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে। তখনকার মত জনতা পিছু হটলেও দমকল রাস্তার ওপর থেকে গাড়ি সরানোর চেষ্টা শুরু করলে আচমকা জনতার তরফ থেকে শুরু হয় ইট বৃষ্টি। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট পড়তে থাকে। চারধার থেকে ইট ছুটে আসতে থাকে। কয়েকজন পুলিশকর্মীর মাথাও ফেটে যায়। এই অবস্থায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়। পরে আরও পুলিশ বাহিনী ও ব়্যাফ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় বাখরাহাট। বন্ধ হয়ে যায় এলাকার দোকান বাজার। সন্ধের পরও এলাকার অবস্থা অগ্নিগর্ভ ছিল।

 

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026