২০৪টি গ্যাসের সিলিন্ডার নিয়ে পালাল ডাকাতরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মোল্লারচক এলাকায়। এখানে ইন্ডিয়ান অয়েলের এক গ্যাস ডিলারের গ্যাসের সিলিন্ডার রাখার গুদাম রয়েছে। সেই গুদামে রবিবার গভীর রাতে হানা দেয় জনা ৩০-এর একটি ডাকাতদল। গুদাম চত্বরের কাঁটা তার কেটে ভেতরে ঢোকে তারা। তারপর কর্তব্যরত সুরক্ষাকর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে ২০৪টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেয়। সঙ্গে নিয়ে যায় গুদামের অফিসে রাখা নগদ ২ হাজার টাকা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…