গ্রেফতার, প্রতীকী ছবি
হিন্দি সিনেমার ডনকে ধরতে ১১টি দেশের পুলিশ আদাজল খেয়ে লেগেছিল। আর রিপন শেখকে হন্যে হয়ে খুঁজছিল ভারত ও বাংলাদেশের ১৪টি রাজ্যের পুলিশ। ডনকে পাকড়াও করা অসম্ভব হলেও রিপন ধরা পড়েছে। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার পরই তাকে মালদহের বৈষ্ণবনগর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে রিপনকে এনআইএ-র হাতে তুলে দিয়েছে পুলিশ। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি-র সদস্য কুখ্যাত রিপন শেখের বিরুদ্ধে জঙ্গি নাশকতার পাশাপাশি জাল নোটের কারবার চালানোর অভিযোগ রয়েছে। জালনোটের কিংপিন হিসাবে কুখ্যাত ছিল সে। লিটন নামেই বেশি পরিচিত ছিল এই জোলনোট কারবারি। তাকে জেরা করলে অনেক প্রয়োজনীয় তথ্য মিলবে বলেই মনে করছে পুলিশ।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…