State

বান্ধবীর সঙ্গে সম্পর্ক বাঁচাতে বিয়ের দিনই স্বামীকে খুনের চেষ্টা

বান্ধবীর সঙ্গে সম্পর্ক বাঁচিয়ে রাখতে স্বামীকে গলা কেটে খুনের চেষ্টা করল স্ত্রী। এ কাজে পাশে পেল বান্ধবীকেও। স্ত্রী ও বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত স্বামী। তাক লাগিয়ে দেওয়ার মত ঘটনাটি ঘটেছে বর্ধমানের কালনায়। সূত্রের খবর, গত বছরই বিয়ে হয়েছিল চিরঞ্জিত পাল ও দীপা পণ্ডিতের। রেজিস্ট্রি করে বিয়ে হলেও আনুষ্ঠানিক বিয়ে ছিল এদিন। মঙ্গলবার কালনার সিদ্ধেশ্বরী মন্দিরে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্লু প্রিন্ট তৈরি করেছিল দীপা ও তার ঘনিষ্ঠ বান্ধবী নাসিমা খাতুন। পুলিশ সূত্রের খবর, পরিকল্পনামত চিরঞ্জিত পালকে বিয়ের আগের দিন বাড়ির সামনের ফাঁকা মাঠে ডেকে পাঠায় দীপা। চিরঞ্জিত এলে তাঁর চোখে খেলার ছলে রুমাল বেঁধে দেয় সে। তারপর চোখ বাঁধা চিরঞ্জিতের গলায় কাটারির কোপ বসিয়ে দেয় নাসিমা। দ্বিতীয় কোপ মারার জন্য উদ্ধত হলেও তা আর হয়ে ওঠেনি। প্রবল যন্ত্রণা নিয়েও নিজেকে বাঁচিয়ে তার হাত থেকে কাটারি কেড়ে নিয়ে পাশের পুকুরে ফেলে দেন চিরঞ্জিত। চিৎকার করে ওঠেন যন্ত্রণায়। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন হাজির হয়ে যান। চিরঞ্জিতকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেফতার করা হয় দীপা ও নাসিমাকে। পুলিশ সূত্রের খবর, জেরায় দীপা স্বীকার করেছে নাসিমার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। সে সম্পর্ক বিয়ে হয়ে গেছে বলে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা যাতে তৈরি না হয় সেজন্য স্বামীকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল তারা। কালনা আদালতে তোলা হলে ধৃত দুজনকেই ১৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026