State

ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে মৃত ২ বৃদ্ধ

নোট বাতিলের পর ব্যাঙ্কের বিশাল লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল ২ বৃদ্ধের। ২ জনেই পেনশনভোগী। মাসের শুরুতে নিজেদের পেনশনের টাকা তুলতেই ব্যাঙ্কে লাইন দিয়েছিলেন তাঁরা। প্রথম ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে। ৭৩ বছরের বৃদ্ধ রবীন মুখোপাধ্যায় এদিন সকাল সকালই লাইন দেন স্থানীয় এসবিআইয়ের শাখায়। উদ্দেশ্য ছিল পেনশন তোলা। প্রত্যক্ষদর্শীদের মতে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন তিনি কাউন্টারের কাছাকাছি পৌঁছন তখন অসুস্থ বোধ করতে শুরু করেন ওই বৃদ্ধ। দ্রুত অবস্থার অবনতি হয়। ব্যাঙ্কের কর্মীরাই চিকিৎসক ডেকে তাঁর প্রাথমিক শুশ্রূষা করান। পরে তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

অপর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ৮০ বছরের ভীষ্মদেব নস্কর এদিন সকালে ইউবিআইয়ের স্থানীয় শাখায় গিয়েছিলেন পেনশনের টাকা তুলতে। একঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তিনি অসুস্থ বোধ করেন। লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনই তাঁর মাথায় জল ঢেলে সুস্থ করার চেষ্টা করেন। পরে তাঁকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।

 

News Desk

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026