State

জল চেয়ে বাড়িতে ঢুকে গণধর্ষণ

জল চাওয়াকে অছিলা করে গৃহস্থের বাড়িতে ঢুকে তরুণীকে গণধর্ষণ করল ৩ দুষ্কৃতী। অভিযুক্ত শুভজিৎ মণ্ডল ও রাজু মণ্ডলকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। আর ১ দুষ্কৃতী পলাতক। পুলিশ সূত্রের খবর, গত বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুরের শক্তিনগরে এক গৃহস্থের বাড়িতে কড়া নাড়ে স্থানীয় ৩ দুষ্কৃতী। দরজার এপার থেকে জল খেতে চায় তারা। ওই বাড়িতেই কাজ করতেন বছর ২৬-এর এক তরুণী। স্বামী পরিত্যক্তা ওই তরুণী বাড়ির বৃদ্ধা সদস্যের দেখাশোনার দায়িত্বে ছিলেন।

অভিযোগ জল চাওয়ার ডাকে সাড়া দিয়ে সদর দরজা খুলতেই গৃহকর্তাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে আসে ৩ দুষ্কৃতী। তারপর গৃহকর্তাকে মারধর করে ওই তরুণীকে গণধর্ষণ করে। পরে গণধর্ষণের শিকার ওই তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026