ডেবিট কার্ড, প্রতীকী ছবি
রাজ্যে ফের ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলেন এক গ্রাহক। উলুবেড়িয়া আদালতের কর্মী রাজু দত্ত এদিন পাসবই আপডেট করে দেখেন ব্যাল্যান্স শূন্য! দেখা যায় গত ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে ৭২ হাজার ৩০০ টাকা তুলে নেওয়া হয়েছে। ১৩ বারে এই টাকা তোলা হয়েছে দিল্লি, গুরগাঁও সহ বিভিন্ন জায়গা থেকে। দ্রুত ব্যাঙ্ককে জানান তিনি। রাষ্ট্রায়ত্ত ওই ব্যাঙ্কের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি পুলিশকেও জানান রাজুবাবু। পুলিশও তদন্ত শুরু করেছে।
ওই ব্যক্তি জানিয়েছেন, যে সময়ে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয় সে সময়ে তাঁর মোবাইলে কিছু সমস্যা থাকায় তা বন্ধ ছিল। ফলে টাকা তোলার এসএমএসও তাঁর কাছে পৌঁছায়নি। চিনা ভাইরাসের জেরে যেখানে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে, সেখানে এই ঘটনা ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…