সেলফির নেশায় মত্ত ছাত্রকে টেনে নিয়ে গেল খরস্রোতা অজয়

সেলফি তুলতে গিয়ে সর্বনাশ নতুন নয়। সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। অরিত্র গঙ্গোপাধ্যায়। চন্দননগরের ছেলে অরিত্র দুর্গাপুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। পুলিশ সূত্রের খবর, গত রবিবার চিত্তরঞ্জনে এক বন্ধু বাড়িতে বেড়াতে যায় সে। তারপর সেখান থেকে বিকেলে ৩ বন্ধু মিলে হাজির হয় অজয় নদের ধারে। অজয়ের ধারে নিখাদ আড্ডায় ভরা একটা দুর্দান্ত বিকেল কাটানোর পরিকল্পনা ছিল তাদের। এদিকে বর্ষায় অজয় নদ এখন ফুঁসছে। প্রবল বেগে বয়ে চলেছে ঘোলা জলের স্রোত। আচমকাই অরিত্রর ইচ্ছে হয় খরস্রোতা নদীতে দাঁড়িয়ে সেলফি তুলবে সে। একা নয়, এই অ্যাডভেঞ্চার সেলফিতে তার সঙ্গী হয় আর এক বন্ধু সঞ্জয় দে। অজয়ের প্রবল স্রোতের মাঝখানে দাঁড়িয়ে সেই সেলফিই তাদের সর্বনাশ ডেকে আনল। প্রবল স্রোতে টাল রাখতে না পেরে দুজনেই ভেসে যায় জলে। পরে সঞ্জয়কে উদ্ধার করা সম্ভব হলেও একদিন কেটে যাওয়ার পরও খোঁজ নেই অরিত্রর। তাকে উদ্ধার করতে সোমবার সবরকম চেষ্টা চালান বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026