হরিহরপাড়ায় তুলকালাম, মৃত ২

২ দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল ২ ব্যক্তির। ২ পক্ষেরই ১ জন করে দুষ্কৃতী প্রাণ হারিয়েছে। আহত বেশ কয়েকজন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ধূতনপুরে। অভিযোগ এলাকা দখলকে কেন্দ্র দুই দুষ্কৃতী দলের মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে কমবেশি লড়াই চলছিল। মঙ্গলবার সকালে সেটাই চরম আকার নেয়। অভিযোগ দু’পক্ষই এদিন তরোয়াল, বোমা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় প্রবল সংঘর্ষ। সংঘর্ষে দুপক্ষের ১ জন করে মারা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থা শান্ত হলেও এলাকার মানুষ বড় একটা ভরসা পাচ্ছেন না। তাঁদের আশঙ্কা এখানেই শেষ নয়। ফের এই ২ পক্ষ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026