উত্তাল সমুদ্রে একদিন বেপাত্তা ৭০ মৎস্যজীবী

মাছ ধরতে কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিল বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার। তখন আবহাওয়া ভালই ছিল। কিন্তু তারপর থেকেই ক্রমশ ঘূর্ণাবর্ত সক্রিয় হতে থাকে বঙ্গোপসাগরে। দ্রুত তা নিম্নচাপের চেহারা নেয়। যার জেরে উত্তাল হয়ে ওঠে সমুদ্র। এই অবস্থায় গত মঙ্গলবার মাঝ সমুদ্রে হারিয়ে যায় ৪-৫টি মাছ ধরার ট্রলার। যাতে মোট ৭০ জন মৎস্যজীবী ছিলেন। কিছুতেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অগত্যা তাঁদের খুঁজতে হলদিয়া থেকে ৩টি হোভারক্রাফ্ট ও পারাদ্বীপ থেকে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ রওনা দেয়। একদিন বেপাত্তা থাকার পর অবশেষে বুধবার দুপুরে ট্রলারগুলির সঙ্গে ফের যোগাযোগ করা সম্ভব হয়।

ট্রলারগুলিকে ফিরিয়ে আনা হচ্ছে। এদিকে উত্তাল বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাত ঘটাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে। হুহু করে বাড়ছে বিভিন্ন নদীর জল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026