গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার কুলগাছিয়ার পশ্চিমপাড়ায়। পুলিশ সূত্রের খবর, এখানে একটি বাড়িতে তখন ছিলেন এক মহিলা, তাঁর ৩ বছরের সন্তান ও শাশুড়ি। শিশুপুত্রের জন্য দুধ গরম করতে রান্নাঘরে গিয়েছিলেন ওই মহিলা। সম্ভবত তখন গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করছিলই। সেই অবস্থায় দেশলাই জ্বালার সঙ্গে সঙ্গে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বিকট শব্দে ফেটে যায় সিলিন্ডার। উড়ে যায় বাড়ির ছাদ। গোটা বাড়িটা দাউদাউ করে জ্বলতে থাকে। সেই আগুনে ঝলসে মৃত্যু হয় তিনজনের। দমকল আগুন নেভানোর চেষ্টা করলেও সম্পূর্ণ বাড়িটাই ভস্মীভূত হয়ে যায়। ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে নমুনা সংগ্রহ করে ঘটনার তদন্ত এগোতে চলেছে দমকল। এদিকে এমন এক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…