State

পুরনো জিনিস রাস্তায় ফেলে দেবেন না, সাইকেল নিয়ে রাজ্যের সর্বত্র ঘুরে বার্তা শিক্ষকের

পুরনো জিনিসপত্র আর ব্যবহার না করতে চাইলে তা রাস্তায় ফেলে দেবেন না। এই বার্তা নিয়েই রাজ্যের সর্বত্র সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যোগ শিক্ষক।

মূলত ২টি বার্তাকে বাংলার সব মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর প্রাথমিক লক্ষ্য। এজন্য তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন। সাইকেল নিয়েই রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলছেন তিনি।

জায়গায় জায়গায় পৌঁছে সকলকে বোঝাচ্ছেন জিনিসপত্র বাড়িতে ব্যবহার করার পর তা পুরনো হলে অনেক সময় তা ফেলে দেওয়া হয়। কিন্তু তা না ফেলে দিয়ে জিনিসটার প্রয়োজন রয়েছে এমন কাউকে দিয়ে দেওয়া উচিত।

কারণ যোগ শিক্ষক রোশন মুন্সি মনে করেন এ রাজ্যেই মানুষ ২ ভাগে বিভক্ত। একদল মানুষ ফেলে ছড়িয়ে ব্যবহার করছেন। অন্যদল প্রয়োজন থাকলেও তা কিনতে পারছেন না।

এঁদের মধ্যে একটা সমন্বয় সেতু তৈরি করে প্রয়োজন মেটানোর ওপর জোর দিতেই রোশন পুরনো জিনিস না ফেলে কাউকে দিয়ে দেওয়ার বার্তা দিতে চাইছেন।

পূর্ব মেদিনীপুরের বাসিন্দা রোশন মুন্সি তাঁর দ্বিতীয় বার্তা পৌঁছে দিচ্ছেন প্রত্যন্ত এলাকার স্কুলে স্কুলে। রাজ্যের কোণায় কোণায় এমন বহু প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে ছাত্রছাত্রীদের শরীর ও মনকে সুস্থ রাখতে যোগের প্রয়োজনীয়তার পাঠ দিচ্ছেন রোশন।

তাদের স্কুলে পৌঁছে রোশন সেখানেই একটি জায়গা খুঁজে তাদের যোগ প্রশিক্ষণ দিচ্ছেন। যাওয়ার আগে বলে যাচ্ছেন নিয়মিত যোগাভ্যাসের কথা।

২টি বার্তা নিয়ে তাঁর এই সাইকেলে রাজ্য ভ্রমণে আরও কিছু বিষয়েও মানুষকে সচেতন করার চেষ্টা করছেন রোশন মুন্সি। যার মধ্যে রয়েছে জল সংরক্ষণ, মানুষে মানুষে সৌভ্রাতৃত্বের প্রয়োজনীয়তার পাঠও।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026