প্রতীকী ছবি
নদিয়ার গাংনাপুরে ১ ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হল বাবাকে। অভিযোগ, অভিযুক্ত শিক্ষক ও তার ভাই মিলে ছাত্রীর বাবাকে বাঁশ দিয়ে বেধড়ক পেটায়। পরে যদিও পুলিশে অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত শিক্ষক ও তার ভাইকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, দশম শ্রেণির এক ছাত্রী প্রতিদিনই পড়তে যেত বছর ৬৫-র অমিত দেবনাথের কাছে। বয়স্ক শিক্ষকের কাছে পড়তে যাওয়ায় পরিবারও নিশ্চিন্ত ছিল। কিন্তু সরষের মধ্যেই যে ভূত লুকিয়ে তা কে জানত! অভিযোগ, ওই ছাত্রীর সঙ্গে নিজের ছবি ফেসবুকে আপলোড করার পাশাপাশি পড়ানোর অছিলায় ছাত্রীর শ্লীলতাহানিও করে অমিত দেবনাথ। এ কথা ওই ছাত্রী বাড়িতে জানালে তার বাবা রেগে ওই শিক্ষকের কাছে গিয়ে প্রতিবাদ জানান। সেই সময়েই তার ওপর চড়াও হয় শিক্ষক ও তার ভাই। পরে ২ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…