State

ছেলেমেয়েদের স্কুলে ফেরাতে গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াচ্ছেন কবিয়াল

গত ২টো বছর অনেক কিছুই তো কেড়ে নিয়েছে। অনেকে পড়ুয়ার জীবন থেকে পড়াশোনাটাও। সেখানেই আবার তাদের ফেরত আনতে গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াচ্ছেন কবিয়াল।

জীবনের অনেকগুলো বছর তিনি দিয়ে দিয়েছেন বাংলার কবিগানকে বাঁচাতে। সপ্তদশ ও অষ্টাদশ শতকে বাংলার কবিগান তার নিজের জায়গা তৈরি করেছিল। পেয়েছিল জনপ্রিয়তা।

সরল ভাষায় ছোট ছোট কবিতা গান হয়ে ভেসে বেড়াত নগর গ্রামের আকাশে বাতাসে। বলত জীবনের কথা। আধুনিক যুগে সেই হারাতে বসা কবিগানকেই এবার ছোটদের স্কুলে ফেরানোর হাতিয়ার করলেন কবিয়াল গণেশ ভট্টাচার্য।

গত ২ বছরে স্কুল ছিল বন্ধ। সে সময় বহু পড়ুয়া স্কুল ছুট হয়ে গিয়েছে। কারও পরিবার পড়েছে চরম দারিদ্রের মুখে, কারও পক্ষে মোবাইল কিনে অনলাইন ক্লাস সম্ভব হয়নি।

ফল হয়েছে স্কুল খোলার পরও তারা আর স্কুলে ফেরেনি। এবার তাদের স্কুলে ফেরাতে কোমর বেঁধে নামলেন কবিয়াল গণেশ।

তিনি কবিগান বেঁধেছেন স্কুলে ফেরার বার্তা নিয়ে। কখনও সেই গানে উঠে আসছে কালিদাসের কাহিনি। কখনও পুরাণের কাহিনি।

কবিয়ালের মতে, গ্রামের মানুষ পরিশীলিত ভাষার প্রয়োগ বোঝেন না। তাঁরা বোঝেন তাঁদের উচ্চারণে, তাঁদের মত করে বলা ভাষা। তাই তাঁদের পর্যন্ত পৌঁছতে ঠিক সেই ভাষাতেই গান গাইছেন কবিয়াল গণেশ।

গ্রামে গ্রামে ঘুরে আপ্রাণ লড়াই চালাচ্ছেন গত ২ বছরে যেসব পড়ুয়া স্কুল ছুট হয়েছে তাদের স্কুলে ফেরাতে। পড়াশোনার আঙিনায় ফেরাতে।

আপাতত বাঁকুড়ার গ্রামে গ্রামে কবিয়াল গণেশ ভট্টাচার্য গেয়ে বেড়াচ্ছেন স্কুলে ফেরার গান। তাঁর এই উদ্যোগ সর্বত্র প্রশংসা পাচ্ছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026