State

বৌদির ২ বছরের প্রেমের পর প্রত্যাখ্যান, মানতে না পেরে কাণ্ড ঘটালেন যুবক

পাড়ারই এক বৌদির সঙ্গে ক্রমশ সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। প্রেমের সম্পর্ক গভীরও হয়েছিল। কিন্তু সেই সম্পর্ক আচমকা প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে কাণ্ড ঘটালেন যুবক।

রবিবার বেলা তখন প্রায় ১১টা। নদিয়ার শান্তিপুর কালনা ঘাটে গঙ্গা পারাপারের একটি ভেসেলে চাপেন এক যুবক। অন্যদের সঙ্গে তিনিও যাত্রী হিসাবেই ভেসেলে ওঠেন। সেই ভেসেল তখন মাঝ গঙ্গায়।

এই সময় সকলকে অবাক করে মাঝ গঙ্গায় ঝাঁপ দেন প্রতীক ধর নামে ওই যুবক। আচমকা এভাবে এক যুবককে আত্মহননের চেষ্টা করতে দেখে আর স্থির থাকতে পারেননি মাঝিরা। আশপাশের মাঝিরাও গঙ্গায় ঝাঁপ দেন।

মাঝিরাই ওই যুবককে ডোবার হাত থেকে রক্ষা করে পারে তুলে আনেন। মাঝ গঙ্গা থেকে ওই যুবককে ধারে টেনে আনা সহজ কথা ছিলনা। সেখানে সিভিক পুলিশরা ওই যুবককে সুস্থ করে তোলেন।

মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা সুলতানপুরের বাসিন্দা ওই যুবক এরপর সব কথা খুলে বলেন। তাঁর দাবি, তিনি তাঁর পাড়ারই এক বৌদির প্রেমে পড়েন।

গত ২ বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু আচমকাই ওই মহিলা যুবকের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন।

এই প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি ওই যুবক। তাঁর দাবি তিনি ওই বৌদিকে খুবই ভালবেসে ফেলেছিলেন। তাই তাঁদের প্রেমের সম্পর্ক প্রত্যাখ্যান করায় অবসাদ পেয়ে বসেছিল তাঁকে।

শেষপর্যন্ত তিনি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গঙ্গায় ঝাঁপ দেন। তবে এ যাত্রায় মাঝিদের তৎপরতায় বেঁচে গেলেন তিনি।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026