State

সাধারণের জন্য বন্ধ হল কামারপুকুর মঠ ও মিশনের দরজা

ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্মৃতিধন্য কামারপুকুর। সেই কামারপুকুরে সারাবছরই ভক্তদের ঢল লেগে থাকে। কিন্তু সংক্রমণ বাড়তেই বন্ধ হল কামারপুকুরের মঠ ও মিশনের দরজা।

বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করে দেওয়া হল কামারপুকুরের রামকৃষ্ণ মঠ ও মিশনের দরজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের একটা অংশ এই কামারপুকুরেই কেটেছে। এখানেই রয়েছে তাঁর আদি বাড়ি। এখানেই অদূরে রয়েছে মিশনও।

বছরভর এখানে হাজির হন ভক্ত থেকে পর্যটক। এই পর্যটকদের কারণে এখানকার স্থানীয় অর্থনীতি চাঙ্গা থাকে। বহু মানুষের রোজগার বাঁচে থাকে এই পর্যটকদের ওপর।

কিন্তু করোনা থাবা বসানোর পর থেকে বারবার বন্ধ হয়েছে মঠ ও মিশনের দরজা। সংক্রমণ আশঙ্কায় রামকৃষ্ণ মঠ ও মিশন দরজা বন্ধ করেছে পর্যটকদের জন্য। সোমবার ফের সেই একই পথে হাঁটল তারা।

কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের আদি বাড়ি, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

সোমবার ১০ জানুয়ারি থেকে সাধারণের জন্য বন্ধ হয়ে গেল রামকৃষ্ণ মঠ ও মিশনের দরজা। ফলে ফের একবার রোজগার হারিয়ে আতান্তরে পড়লেন এখানকার অনেক মানুষ। যাঁদের জীবন জীবিকা দাঁড়িয়ে আছে কামারপুকুরের পর্যটনের ওপর।

এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে মঠ ও মিশন বন্ধ থাকবে। কবে খুলবে তাও জানানো হয়নি। সংক্রমণ ফের নিয়ন্ত্রণে এলে তবেই দরজা খোলা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে অনেক ভক্ত এদিন ফিরে যেতে বাধ্য হন।

প্রসঙ্গত দ্বিতীয় ঢেউয়ে বন্ধ হয়ে যাওয়ার পর গত ১৯ অগাস্ট ফের খোলে মঠের দরজা। ভক্তরা প্রবেশাধিকার পান। কিন্তু তৃতীয় ঢেউ ফের সেই সুযোগ কেড়ে নিল ভক্তদের কাছ থেকে। প্রসঙ্গত অনেক মন্দিরও সংক্রমণের বাড়বাড়ন্তে বন্ধ হয়ে গেছে।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026