State

১ মাসে করোনায় মৃত্যুহীন বাংলার ৬ জেলা

খতিয়ান বলছে গত ১ মাসে সেখানে ১ জনেরও করোনায় মৃত্যু হয়নি। এমন ৬টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে। এটা অবশ্যই স্বস্তির খবর সন্দেহ নেই।

রাজ্যে করোনায় মৃত্যু এখন অনেকটাই কমেছে। অধিকাংশ দিন ১ অঙ্কের ঘরে ঘুরছে মৃত্যু। রাজ্যের ২৩টি জেলার মধ্যে এমন ৬টি জেলা রয়েছে যেখানে গত ১ মাসে আবার করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

রাজ্য সরকারি খতিয়ান বলছে এই ৬টি জেলা হল আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। এই ৬ জেলায় সংক্রমণের ঘটনা গত ১ মাসে ঘটলেও ১ জনেরও প্রাণ কাড়তে পারেনি করোনা।

এই ৬ জেলার পাশাপাশি রাজ্যের এমন ৪টি জেলা রয়েছে যেখানে গত ১ মাসে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের কম মানুষের।

জেলাগুলি হল মালদা, উত্তর দিনাজপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। এরমধ্যে আবার মালদা ও উত্তর দিনাজপুরে গত ৪ সপ্তাহে করোনায় মৃতের সংখ্যা ১। বাঁকুড়ায় ২ জনের মৃত্যু হয়েছে। ৪ জনের মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানে।

রাজ্যের অন্য জেলায় করোনায় মৃত্যুর ঘটনা ঘটলেও সেখানে সংখ্যাটা নিচের দিকেই থেকেছে। হিসাব বলছে গত ৪ সপ্তাহে রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৬২ জনের। প্রাত্যহিক শতাংশের হিসাবে যা ১০-এরও কম। দৈনিক ৯.৩ শতাংশ মানুষের প্রাণ এই রাজ্যে কাড়তে পেরেছে করোনা গত ৪ সপ্তাহে।

হিসাব বলছে উত্তরবঙ্গে মোট করোনায় মৃত্যু গত ১ মাসে দক্ষিণবঙ্গের চেয়ে অনেকটা কম। গত ৪ সপ্তাহে রাজ্যে সবচেয়ে বেশি করোনায় মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। গত ৪ সপ্তাহে সেখানে মৃত্যু হয়েছে ৫৫ জনের।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026