State

জ্বলছে গেঞ্জি কারখানা, খোঁজ নেই ৪ শ্রমিকের

গেঞ্জি কারখানায় আগুন লাগে রাত ৩টেয়। তারপর দুপুর পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কারখানায় থাকা ৪ শ্রমিকেরও খোঁজ নেই।

নিউ ব্যারাকপুরের বিলকান্দা এলাকায় একটি গেঞ্জি কারখানায় রাত ৩টেয় আগুন লেগে যায়। সেই আগুন ক্রমশ বাড়তে থাকে। ঝোড়ো হাওয়ার দাপট থাকায় আগুন দ্রুত কারাখানায় ছড়াতে থাকে।

দ্রুত হাজির হয় দমকল। তারপর থেকে দমকলের ১৬টি ইঞ্জিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেই আগুনে নিয়ন্ত্রণ পায়নি। দমকলকর্মীরা হিমসিম খাচ্ছেন আগুন নেভাতে। কিন্তু ভিতরে আগুন একইভাবে জ্বলে চলেছে।

আগুন যেখানে জ্বলছে সেখান পর্যন্ত দমকলকর্মীরা পৌঁছতেই পারছেন না। সেখান পর্যন্ত পৌঁছতে রোবট ফায়ারফাইটার নিয়ে আসা হয়।

এদিকে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে হাজির হন দমকলমন্ত্রী সুজিত বসু। পুরো পরিস্থিতি দেখে প্রয়োজনীয় নির্দেশ দমকল আধিকারিকদের দেন তিনি।

রাজ্যে প্রায় লকডাউন কড়াকড়ি থাকলেও ওই কারাখানায় কাজ চলছিল বলেই অভিযোগ। রাতে কারখানাতেই ছিলেন ৪ শ্রমিক। আগুন লাগার পর থেকে তাঁদের কোনও খোঁজ নেই।

এমন মনে করা হচ্ছে তাঁরা ভিতরেই আটকে যান। তবে তাঁদের এখনও কোনও খোঁজ মেলেনি। সকাল থেকেই তাঁদের আত্মীয় পরিজনেরা চোখের জলে জ্বলতে থাকা কারখানার কাছে উদ্বিগ্ন অপেক্ষায় রয়েছেন।

আগুন জ্বলতেই থাকায় কারখানার দেওয়াল ভেঙে আগুন নেভানোর রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নেয় দমকল। এদিকে কারখানার পাশে একটি ওষুধের গোডাউনের মজুত ভাণ্ডারও আগুনের গ্রাসে চলে আসে। কিছুটা রক্ষা পায় পাশের একটি রং কারখানা।

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026