State

তৃণমূলে ভাঙন অব্যাহত, দল ছাড়লেন আরও এক বিধায়ক

উল্টো সুরে প্রকাশ্যেই কথা বলছিলেন তিনি। অবশেষে দল ছাড়লেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। তৃণমূলে এভাবে ভাঙনে কিন্তু চাপ বাড়ছে দলের ওপর।

কলকাতা : উল্টো সুরে প্রকাশ্যেই কথা বলছিলেন তিনি। শুভেন্দু অধিকারীর অনেক আগেই রাজনৈতিক মহলে এই বার্তা ছিল যে ব্যারাকপুরের তৃণমূল নেতা শীলভদ্র দত্ত দল ছাড়তে পারেন। অবশেষে সেটাই হল।

শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর এবার দল ছাড়লেন শীলভদ্র। দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সেই চিঠি তিনি দলনেত্রীর কাছে পাঠিয়েও দিয়েছেন।

প্রশান্ত কিশোরকে কৌশল স্থির করার জন্য তৃণমূল আনার পর থেকেই প্রকাশ্যেই তাঁকে মেনে নিতে পারছিলেননা শীলভদ্র দত্ত। এটাও জানিয়ে দিয়েছিলেন আর তৃণমূলের টিকিটে ভোটে লড়বেন না তিনি।

তখনই অনেকে ধরে নিয়েছিলেন শীলভদ্রের দল ছাড়া সময়ের অপেক্ষা। অবশেষে সেই কাজটা এই তৃণমূল ছাড়ার হিড়িকের মধ্যে সেরে ফেললেন তিনি।

দল ছাড়ার পরই তাঁর দলীয় কার্যালয়ের রং-এ গেরুয়ার ছোঁয়া লেগেছে। সরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এদিকে দল ছাড়লেও বিধায়ক পদ শীলভদ্র দত্ত এখনও ছাড়েননি।

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। শনিবার তাঁর মেদিনীপুরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। মনে করা হচ্ছে সেখানেই বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে যাওয়া নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। তবে সে সম্বন্ধে কেউ কিছু নিশ্চিত করেননি।

তৃণমূলের হেভিওয়েট ৪ নেতার পাশাপাশি কিন্তু ব্লক স্তরেও দল ছাড়া শুরু হয়েছে। বিভিন্ন পদে থাকা তৃণমূল নেতাও দল ছেড়েছেন কয়েকদিনে। এদিনও মুকুল রায় ও অর্জুন সিংয়ের হাত ধরে কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেন।

এদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার হিড়িক পড়লেও তাতে বিজেপির রাজ্য নেতাদের সিংহভাগই খুশি বোধহয় হতে পারছেন না। বরং জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদানের আগেই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন বাবুল সুপ্রিয়রা।

তৃণমূল অবশ্য মনে করছে এতে দলে কোনও প্রভাব পড়বে না। কয়েকজন নেতা চলে গেছেন বলে দলের ক্ষতি হয়না। বরং তাঁরা গেছেন একদিক দিয়ে ভালই হয়েছে বলেও মনে করছে তৃণমূল নেতৃত্ব।

অন্যদিকে এদিন বিজেপি নেতা মুকুল রায় জানিয়েছেন বিজেপিতে যোগদানের হিড়িক চলবে। প্রতিদিনই তাঁদের দলে তৃণমূল ছেড়ে মানুষজন যোগ দেবেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026