মন্দারমণির সমুদ্রসৈকতে বিশাল তিমি, ছবি - আইএএনএস
কলকাতা : শহর থেকে বেশি দূরে নয়। মাত্র ১৫০ কিলোমিটারের পথ। সমুদ্র সৈকত মন্দিরমণি এ রাজ্যের এক জনপ্রিয় পর্যটনস্থল। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। যদিও করোনার কারণে এখন মন্দারমণি ফাঁকা। সেই মন্দারমণির সমুদ্রতটেই সোমবার সকালে দেখা মিলল এক অতিকায় তিমির। স্থানীয় মানুষের নজরে পড়তেই তা নিয়ে কৌতূহল চরমে ওঠে। ভিড় জমে যায়।
মন্দারমণিতে এই প্রথম কোনও তিমির দেখা মিলল। যেটা সকলকে ভাবাচ্ছে তা হল তিমির মাথা ও লেজের দিকে আঘাতের চিহ্ন। তিমিটির মাথায় আঘাত এতটাই গুরুতর ছিল যে সেখান দিয়ে রক্ত ঝরছিল। তার লেজের ক্ষতও বড়সড়। কীভাবে তার এমন ক্ষত হল, কেউ তাকে এভাবে আঘাত করেছে কিনা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তিমিটি হাম্পব্যাক প্রজাতির। প্রশান্ত মহাসাগরে দেখা যায়। জিএসআই বিষয়টি খতিয়ে দেখছে।
কেন পাড়ে চলে এল তিমিটি? এক্ষেত্রে অবশ্য নানা ধারণা সামনে আসছে। খাদ্যাভাবে করোনা আবহে অপেক্ষাকৃত দূষণমুক্ত, ভেসেল মুক্ত বঙ্গোপসাগরে হয়তো খাবার খুঁজতে তীরের দিকে চলে আসে তিমিটি। আবার প্রাকৃতিক দুর্যোগও কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। ইতিমধ্যেই তিমির দেহ সংরক্ষণের বন্দোবস্ত করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ।
প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…