State

জিনপিং-এর কুশপুতুল দাহ, চিনা দ্রব্য বর্জনের ডাক

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর কুশপুতুল দাহ করলেন শয়ে শয়ে মানুষ। চিনা দ্রব্য বর্জনের ডাক।

কলকাতা : লাদাখে চিনা আগ্রাসন ও চিন সেনার আক্রমণে ভারতীয় সেনার মৃত্যু নিয়ে ক্ষুব্ধ গোটা দেশ। চিনকে এর যোগ্য জবাব দেওয়ার দাবি জানাচ্ছেন দেশবাসী। ভারতীয় জওয়ানদের রক্ত যেন বিফলে না যায় সেকথা বারবার বলছেন মানুষ। এই অবস্থায় বুধবার উত্তরবঙ্গের শয়ে শয়ে মানুষ রাস্তায় বার হয়ে প্রতিবাদে মুখর হলেন। কোচবিহার জেলার বিভিন্ন অংশ ও শিলিগুড়িতে একাধিক চিন বিরোধী মিছিল বার হয়। বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও মিছিল বার করা হয়।

মিছিল থেকে চিনা দ্রব্য বর্জনের ডাক ওঠে। চিনা দ্রব্য বর্জনের দাবিতে সোচ্চার হন সকলে। সেইসঙ্গে মিছিলে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর কুশপুতুল দাহ করা হয়। মিছিল থেকে চিন বিরোধী স্লোগান ওঠে। ভারতের বিভিন্ন প্রান্তেই চিন বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। বুধবার বাংলা সেই আন্দোলনের অন্যতম পুরোধা হল। প্রসঙ্গত চিনা আক্রমণে বাংলার ২ সন্তানেরও মৃত্যু হয়েছে। বীরভূমের মহম্মদ বাজারের রাজেশ ওঁরাও এবং কোচবিহারের বিপুল রায় চিনা হামলায় শহিদ হয়েছেন।

কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী জওয়ানদের মৃত্যুর ন্যায় বিচার চেয়েছেন। অধীরবাবু সাফ জানিয়েছেন, জওয়ানদের মৃত্যুতে গোটা দেশ বিক্ষোভে উত্তাল। জওয়ানদের রক্ত বিফলে যেতে পারেনা। তিনি দাবি করেন, শত্রুপক্ষকে সেই ভাষাতেই জবাব দেওয়া উচিত যে ভাষা তারা বোঝে।

গত সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রায় চিনা সেনার আক্রমণের মুখে পড়ে ভারতীয় সেনা। পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026