পুলিশ হেফাজতে অভিযুক্ত যুবক, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও পরে সেই সম্পর্ক ভেঙে যায়। সে প্রায় ৪ বছর হল। তারপর মেয়েটি নয়ডায় নিজের কাজ নিয়ে থাকতেন। আর ওই যুবক কাজ করত বারুইপুরে। বেশ কিছুদিন হল ওই যুবক সোশ্যাল মিডিয়ায় তার সেই প্রাক্তন প্রেমিকার ছবি পোস্ট করা শুরু করে। ছবিগুলিতে ওই তরুণীকে খোলামেলা অবস্থায় দেখা যায়। একান্ত মুহুর্তের সেসব ছবি সম্পর্ক থাকাকালীন তুলেছিল ওই যুবক।
সেসব স্থিরচিত্র ও ভিডিও প্রায় প্রাত্যহিকভাবে প্রকাশ করেত থাকে ওই যুবক। এমনকি পুলিশ জানাচ্ছে, ওই তরুণীর ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিও অর্থের বিনিময়ে বিক্রিও করতে থাকে। বিষয়টি নজরে পড়ে ওই তরুণীর। তিনি দ্রুত বিষয়টি পুলিশের নজরে আনেন। অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে কোথা থেকে ওই ছবি আপলোড হচ্ছে তা খুঁজে বার করে।
উত্তরপ্রদেশ পুলিশ ওই যুবকের খোঁজে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে হাজির হয়। তারপর স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে ওই যুবককে গ্রেফতার করে। তার মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ফোনেই রয়েছে তরুণীর যাবতীয় খোলামেলা ছবি ও ভিডিও। ইতিমধ্যেই ট্যুইটারে আপলোড করা ছবি ও ভিডিও মুছে দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…