হুগলির ব্যাণ্ডেলে অগজেলিয়াম কনভেন্টের পড়ুয়া বোঝাই পুলকারে আগুন লাগায় আতঙ্ক ছড়াল। তবে সব পড়ুয়া অল্পের জন্য রক্ষা পেয়েছে। স্থানীয় বাসিন্দারাই তাদের বার করে আনেন। তবে তাঁরা তৎপরতা না দেখালে যে কোনও বড় ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন পড়ুয়াদের অভিভাবকরা। পড়ুয়াদের বার করে আনার পরই পুলকারের আগুন আরও ভয়ংকরভাবে জ্বলে ওঠে। কার্যত কিছুক্ষণের মধ্যে ভস্মীভূত হয়ে যায় পুলকারটি। দমকল এসে শেষ মুহুর্তে আগুন নিভিয়ে ফেলে। কিভাবে আগুন লাগল তা পরীক্ষা করে দেখা হচ্ছে। কখনও পুলকার দুর্ঘটনা তো কখনও পুলকারে আগুন, সব মিলিয়ে পুলকার নিয়ে আপাতত আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিভাবকরা।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…