ব্যবসায়ীর আত্মহত্যা, গ্রেফতার কাউন্সিলর

ব্যবসায়ীর সুইসাইড নোটে নাম পাওয়া ও মৃত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর অনন্ত কুমার রায়কে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ মৃত ব্যবসায়ী ও তাঁর অংশীদারের মধ্যে টাকা পয়সার বিবাদ মেটাতে ক্লাবে সালিশি সভা ডাকেন কাউন্সিলর অনন্ত রায়। সেই সভায় টাকা মেটানোর জন্য তাঁকে চাপ দেওয়া হয় বলে সুইসাইড নোটে লিখে গেছেন মৃত ব্যবসায়ী। সোনারপুরের সূর্য সেন পার্কের বাসিন্দা মধ্যবয়স্ক বিশ্বজিত রায় পেশায় ব্যবসায়ী। তাঁর সঙ্গে তাঁর অংশীদার হাওড়ার বাসিন্দা প্রশান্ত পাঁজার কিছু টাকা পয়সা সংক্রান্ত বিবাদ চলছিল। যা বিশ্বজিতবাবুর পরিবারও জানত। অভিযোগ গত রবিবার বিষয়টির মীমাংসার জন্য স্থানীয় ক্লাবে সালিশি সভা ডাকেন ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর অনন্ত রায়। সভায় তিন মাসের মধ্যে বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য বিশ্বজিতবাবুর ওপর চাপ সৃষ্টি করা হয় বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। এরপর গত মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে অন্যান্য দিনের মতই চা খান বিশ্বজিতবাবু। তারপর কাউকে কিছু না জানিয়ে ঢুকে পড়েন বাড়ির রান্নাঘরে। পরে সেখানে ঢুকে দেখা যায় সিলিং ফ্যান থেকে গলায় ওড়না জড়ানো অবস্থায় বিশ্বজিত রায়ের দেহ ঝুলছে। বিশ্বজিতবাবুর পরিবারের অভিযোগ ও বিশ্বজিতবাবু লেখা একটি সুইসাইড নোটে কাউন্সিলর অনন্ত রায়ের নাম পাওয়া যায়। অভিযোগ ওঠে সালিশি সভা ডেকে চাপ দেওয়ারও। এদিকে সুইসাইড নোট কার লেখা তা নিয়েই প্রশ্ন তুলে দেন অনন্তবাবু। ‌বিশ্বজিতবাবুর পরিবারের তরফে অনন্ত রায় সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অনন্ত রায়কে গ্রেফতার করে পুলিশ। বিশ্বজিত রায়ের অংশীদারকেও খুঁজছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026