State

রাজ্যেই আন্তর্জাতিক মাদকের খোঁজ, মিলল ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট

আন্তর্জাতিক বাজারে নিষিদ্ধ মাদকের রমরমা নতুন কিছু নয়। অনেক সময় পুলিশ ধরে ফেলে, বাজেয়াপ্ত করে মাদক। গ্রেফতারও হয়। কিন্তু তাতে মাদক পাচারে লাগাম পড়েনা। সেইসঙ্গে মাদকের ব্যবহার ও তার চেহারার বদল ঘটছে। খোদ কলকাতার বুকেই লজেন্স ও ট্যাবলেটের আকারে মাদক ধার পড়েছে অতীতে। এবার আন্তর্জাতিক বাজারে যথেষ্ট প্রচলিত নিষিদ্ধ মাদক ইয়াবা-র খোঁজ মিলল মালদহে। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের ইংরেজবাজারের একটি হোটেলে হানা দিয়ে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ইয়াবা ট্যাবলেট এমন একটি নিষিদ্ধ মাদক যা সাধারণত ট্যাবলেট আকারেই পাওয়া যায়। লাল রঙের হয় এই ট্যাবলেট। মাদকাসক্তরা এই ট্যাবলেট টিনের ফয়েলে করে নিয়ে থাকে। সাধারণত ধোঁয়ার আকারেই এই মাদক নিয়ে থাকে তারা। ইয়াবা অনেক জায়গায় ম্যাড ড্রাগ নামেও পরিচিত।

আন্তর্জাতিক বাজারে এই ইয়াবা মাদকের যথেষ্ট চাহিদা রয়েছে। লুকিয়ে এই নিষিদ্ধ মাদক বিক্রি হচ্ছে বিভিন্ন দেশে। এমন ৬০ হাজার ইয়াবা ট্যাবলেটের খোঁজ মিলল হোটেলের ঘরে। যার আন্তর্জাতিক বাজারে মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকা। ইংলিশ বাজারের ওই হোটেলের ঘর থেকে মাদক উদ্ধারের পাশাপাশি ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও ৩ জনের হদিশ পায় তারা। তাদেরও গ্রেফতার করা হয়। যে ৬ জন গ্রেফতার হয়েছে তাদের মধ্যে ১ জন বাংলাদেশের বাসিন্দা। ১ জন মণিপুরের বাসিন্দা। ২ জন কলকাতার ও ২ জন মালদহের বাসিন্দা।

পুলিশ জানাচ্ছে, এটা একটা বিশাল আন্তর্জাতিক মাদক পাচার চক্র। যার জাল বাংলাদেশ থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত। মণিপুরের বাসিন্দা যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার কাজ ছিল এই ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট কলকাতায় নিয়ে আসা। এখান থেকে তা যায় মালদহে। সেখান থেকে তা সীমান্ত পার করে তা লুকিয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। তার আগেই মালদহে পুলিশ বাজেয়াপ্ত করল এই নিষিদ্ধ মাদক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026