State

ভোটের মুখে রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

কদিন আগেই খোদ কলকাতার টালা ব্রিজের ওপর মধ্যরাতে একটি মাটাডোর আটক করে পুলিশ। তার মধ্যে থেকে উদ্ধার হয় বিশাল পরিমাণ বিস্ফোরক তৈরির কাঁচামাল। এমন ঘটনায় রীতিমত চমকে গিয়েছিলেন সকলে। কিন্তু চমক আরও বাকি ছিল। গত শনিবার বিকেলে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল বীরভূম থেকে। গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি বেলিয়াতোড়ে একটি ট্রাককে আটক করে। সেই ট্রাকেই বোঝাই করা ছিল বিস্ফোরক।

ট্রাকটি তেলেঙ্গানা থেকে আসছিল। সিআইডি জানাচ্ছে ট্রাকটিকে আটক করার পর সেখানে তল্লাশি চালিয়ে ৬৬ প্যাকেট ডিটোনেটর, ২৫০ প্যাকেট জিলেটিন স্টিক ও পাউডার এবং ২২৯ ব্যাগ অ্যালুমিনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার বিকেল ৩টে নাগাদ ট্রাকটিকে আটক করা হয়। ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছে কোনও সঠিক কাগজপত্রও ছিলনা বলে জানিয়েছে সিআইডি। ভোটের আগে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার কিন্তু চিন্তার কারণ হল।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026