State

তৃণমূল যুব নেতাকে গুলি করে খুন

সকালে সকলের চোখের সামনে এক তৃণমূল যুব নেতাকে গুলি করে হত্যা করে পালাল দুষ্কৃতিরা। বাইকে করে আসা দুষ্কৃতিরা খুব কাছ থেকে তাকে গুলি করে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সোমবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। মৃত যুবকের নাম নাজিমুল শেখ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানাচ্ছে, মৃত নাজিমুল শেখের বিরুদ্ধেও বেশ কিছু মামলা চলছে। অপরাধ জগতের সঙ্গে তারও যোগ ছিল। কয়েক মাস আগে জেলেও ছিল সে। সোমবার বহরমপুরে নিজের বাড়ির কাছেই ছিল নাজিমুল। সেই সময় বাইকে করে কয়েকজন দুষ্কৃতি সেখানে হাজির হয়। তারপর খুব কাছ থেকে গুলি চালিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় নাজিমুল শেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

কিছুদিন আগেই সরস্বতী পুজোর সময় নদিয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে ওয়ান শটার দিয়ে গুলি করে ভরা অনুষ্ঠানের মধ্যে থেকে চম্পট দেয় আততায়ী। সত্যজিৎবাবুর মৃত্যু হয়। তারপর ফের এদিন তৃণমূলের এক যুব নেতা খুন। লোকসভা ভোট যত এগোচ্ছে ততই এমন খবর সামনে আসছে। যা অবশ্যই চিন্তার। পুলিশ নাজিমুল শেখের খুনের তদন্ত শুরু করেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026