State

বাসে প্রচুর অস্ত্র পাচারের সময় পুলিশের নাটকীয় ধাওয়া, গ্রেফতার ১

আগেই পুলিশের কাছে খবর ছিল। গত ৩১ জানুয়ারি ২ অস্ত্র পাচারকারীকে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্র পাচারের খবর পায় পুলিশ। তারপর ছিল তক্কে তক্কে। পাওয়া তথ্য মত রবিবার হাওড়া থেকে হুমায়ুন শেখ নামে এক ব্যক্তির গতিবিধির ওপর নজরে রাখে পুলিশ। তবে তাকে কিছু বুঝতে দেয়নি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসেও তাকে ধাওয়া করা হয়। তারপর মুর্শিদাবাদে পৌঁছনোর পর তাকে বমাল গ্রেফতার করে পুলিশ।

অবশ্যই পুলিশের জন্য এটা বড় সাফল্য। ধৃতের কাছ থেকে ২০টি অর্ধসমাপ্ত ৯ এমএম পিস্তল, ৪টি ৭ এমএম পিস্তল, ১০টি বুলেট ও ৮টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ২০টি অর্ধসমাপ্ত পিস্তল মালদহে নিয়ে যাচ্ছিল ধৃত হুমায়ুন। সেখানে সেই পিস্তলগুলি পূর্ণ রূপ পাওয়ার কথা। রবিবার কলকাতা থেকে মালদহগামী একটি বাসে হুমায়ুন ওঠার পরও তাকে সর্বক্ষণ নজরে রাখে পুলিশ। তার গতিবিধির ওপর নজর রাখা হয়।

পুলিশ জানাচ্ছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত ব্যক্তি স্বীকার করেছে সে ওই অস্ত্র নিয়ে হাওড়া থেকে উত্তর দিনাজপুরের কালিয়াচকে যাচ্ছিল। সেখানেই এসব অস্ত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তার ওপর। এমনই জানিয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026