প্রতীকী ছবি
তখন অনেক রাত। হাওড়ার বেলিলিয়াস রোডে এক মহিলাকে উদভ্রান্তের মত ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয় কয়েকজনের। তাঁদের মনে হয় শিশু চুরির উদ্দেশ্যে ওই মহিলা ঘুরে বেড়াচ্ছে। গুজব দ্রুত ছড়ায়। শুরু হয় মহিলার ওপর অত্যাচার। মহিলাকে মারধরের খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। ওই মহিলাকে উদ্ধারের চেষ্টা করতে গেলে পুলিশের ওপর চড়াও হন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
পুলিশের দিকে তেড়ে আসেন তাঁরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। উন্মত্ত জনতাকে রুখতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। তাতেও কাজ না হওয়ায় অবশেষে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এছাড়া জনতাকে ছত্রভঙ্গ করতে নামে ব়্যাফ। রাতের নিস্তব্ধতাকে খানখান করে এক ভয়ানক রণক্ষেত্রের চেহারা নেয় টিকিয়াপাড়া এলাকা।
দীর্ঘক্ষণ এমন চলার পর কয়েকজনকে আটক করে পুলিশ। গভীর রাতে অবস্থা আয়ত্তে আসে। পুলিশি টহল শুরু হয়। প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এলাকায়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…