State

ফের খুন তৃণমূল নেতা, ঝোপ থেকে উদ্ধার দেহ

গত শনিবারই নদিয়ার দাপুটে তৃণমূল নেতা ও বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হন। সেই খুনের আঁচ রাজ্য রাজনীতিতে সরাসরি এসে লেগেছে। সোমবারও সত্যজিতের খুনকে কেন্দ্র করে তৃণমূল নেতৃত্ব বিজেপিকে নিশানা করেছেন। তারমধ্যেই সোমবার ফের মিলল আর এক তৃণমূল নেতার দেহ। একটি ঝোপের মধ্যে থেকে রিতেশ রায় নামে বছর ৪৫-এর ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। তাঁর চোখ ও চিবুকে ক্ষতের দাগ রয়েছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

রিতেশ রায়, ছবি – সৌজন্যে – ফেসবুক – @kalyan.maity.100

পূর্ব মেদিনীপুরের মরিশদা গ্রামের কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ছিলেন রিতেশবাবু। গত ৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার তাঁর দেহ হুগলির দাদপুর গ্রামের কাছে একটি ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখেন কয়েকজন। হাইওয়ের ধারে পড়েছিল দেহটি। দ্রুত তাঁকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

রিতেশ রায়ের মরদেহ, ছবি – সৌজন্যে – ফেসবুক – @anwar.ahamed.520

কীভাবে তিনি হুগলি পৌঁছলেন? কারা তাঁকে খুন করল? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। এদিকে রিতেশবাবুর খুনের পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। এটাকে রাজনৈতিক হত্যার তকমা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, রিতেশ রায় দাপুটে নেতা ছিলেন। তিনি বিজেপিতে যোগ দিতে অস্বীকার করেছিলেন। পুলিশের উচিত এই খুনের পূর্ণাঙ্গ তদন্ত করা। তাঁদের পুলিশের ওপর পুরো আস্থা আছে।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026