State

বাজার যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট প্রৌঢ়

সকাল তখন সাড়ে ৭টা। সাইকেলে চেপে বাজার করতে যাচ্ছিলেন প্রায় ৬০ বছর বয়সী শ্যামল দাস নামে এক ব্যক্তি। হুগলির শেওড়াফুলির বাসিন্দা শ্যামলবাবু জিটি রোডের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই একটি লরি দ্রুত গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। সাইকেল থেকে পড়ে যান শ্যামল দাস। আর ঠিক তখনই তাঁর ওপর দিয়ে লরির চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

প্রতীকী ছবি

সকালে জনবহুল এলাকায় এমন ভয়ংকর দৃশ্য দেখে শিউরে ওঠেন অনেকে। স্থানীয় মানুষজন ক্ষোভেও ফেটে পড়েন। প্রতিবাদে পথ অবরোধ শুরু করেন তাঁরা। ফলে ব্যস্ত সময়ে জিটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে। ১ ঘণ্টার ওপর অবরোধ চলার পর অবশেষে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।

প্রতীকী ছবি

লরির চালক ঘটনার পর থেকেই বেপাত্তা। দুর্ঘটনার পরই লরি ফেলে পালায় সে। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনা ঘিরে স্থানীয় মানুষের মধ্যে প্রবল ক্ষোভ রয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026