কফি, প্রতীকী ছবি
দার্জিলিং বিখ্যাত তার চায়ের জন্য। সেই দার্জিলিংয়েই এবার কফি চাষের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠী দার্জিলিং ও ডুয়ার্সে কফি চাষের চেষ্টা শুরু করে। তাতে সফলও হয়। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়েই এবার বড় আকারে দার্জিলিং ও ডুয়ার্সে কফি চাষের প্রচেষ্টা শুরু করল রাজ্য। সংবাদ সংস্থাকে মঙ্গলবার এমনই জানালেন রাজ্যের ক্রেতা সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি মন্ত্রী সাধন পাণ্ডে।
সাধনবাবু জানিয়েছেন, প্রাথমিকভাবে যা দেখা গেছে তাতে তা যথেষ্ট উৎসাহব্যঞ্জক। কীভাবে দার্জিলিং ও ডুয়ার্সে বৃহৎ আকারে কফি চাষ শুরু করা যায় সে বিষয়ে আধিকারিকরা কফি বোর্ড অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বার্তা শুরু করেছেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…