ফাইল : বছরের শুরুতে পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেওয়া ভাঙর, ছবি - আইএএনএস
দীর্ঘ সময় ধরে অচলাবস্থা চলার পর অবশেষে জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ শুরু হয়েছিল। বেশ কিছুদিন চলেও তা। এখন সেই কাজ প্রায় শেষের দিকে। কিন্তু অভিযোগ এদিন সকালে যখন পাওয়ার গ্রিডের কাজ করছিলেন কর্মীরা, তখন আন্দোলনকারীরা এসে তাঁদের কাজ বন্ধ করতে বলেন। বন্ধ হয়ে যায় পাওয়ার গ্রিডের কাজ। ফের তৈরি হয় অচলাবস্থা।
আন্দোলনকারীদের দাবি, তাঁদের দেওয়া প্রতিশ্রুতি মত আশপাশের গ্রামের উন্নয়নের যে কাজ রাজ্য সরকার করবে বলেছিল তা হচ্ছেনা। অথচ পাওয়ার গ্রিডের কাজ নিজের মত এগোচ্ছে। এখানেই তাঁদের আপত্তি। আগামী শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে জেলা প্রশাসনের এক বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে এদিন নামখানায় দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ভাঙড়ে পাওয়ার গ্রিড তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…